২৬ ফেব্রুয়ারি ২০১৫ - ১৩:৫৩
কাবুলে ইরানি দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণ + ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ইরানি দূতাবাসের সামনে প্রাইভেট কার আরোহী আত্মঘাতী এক ব্যক্তি তার সাথে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : স্থানীয় সময় সকাল ৮ টার দিকে ‘আনকারাহ’ স্ট্রীট বিকট বিস্ফোরণের শব্দের পর গাঢ় ধোঁয়ায় ভরে যায়।
কাবুল পুলিশের মুখপাত্র ‘হিশমাত স্টানিকযাই’ স্থানীয় এক চ্যানেলকে জানিয়েছেন : প্রাইভেট কার আরোহী আত্মঘাতী এক ব্যক্তি ইরানি দূতাবাসের সামনে নিজেকে বিস্ফোরিত করেছে। প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে একজন বেসামরিক লোক নিহত এবং অপর একজন আহত হয়েছে।
তুরস্ক দূতাবাসের কর্মকর্তাদেরকে বহনকারী গাড়ীর উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে বলা হলেও, স্বতন্ত্র কোন সূত্র এ বিষয়টিকে নিশ্চিত করেনি। আফগান গণমাধ্যমও জানিয়েছে যে, কাবুলে ইরান দূতাবাসের প্রবেশ দ্বারে বিস্ফোরণটি ঘটানো হয়েছে এবং তুরস্ক দূতাবাসের ড্রাইভার এ হামলায় নিহত হয়েছে। বিস্ফোরণ স্থলের পাশে ইরান ও তুরস্ক দূতাবাস অবস্থিত। এছাড়া একটি প্রাইভেট ব্যাংকের প্রধান কার্যালয় এবং একটি ফোর স্টার হোটেলও রয়েছে। তালেবান জঙ্গীরা এ হামলা দায়িত্ব স্বীকার করে ঘোষণা করেছে যে, বিদেশী সৈন্যদের বহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
এদিকে, ইরানি দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী সুস্থ্য আছেন বলে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।#